Thursday, April 25, 2024

Md Sazu Mia


 

জেরিন আলতু করে চুমো দিয়ে বলে, আমি তো সেই সন্ধাবেলায় তোমাদের বাড়িতে এসেছিলাম। তুমিই তো আমাকে সেই পুকুরপাড়ে একা ফেলে এসেছো। ফাহিম বলে তাহলে এতক্ষন তুমি কোথায় ছিলে? জেরিন বলে কেন? তুমি কি কিছুই বুঝো না। আমি তো সেই সন্ধাবেলা তোমার রুমে এসে লুকিয়ে ছিলাম। ফাহিম বলে তোমার এতো সাহস। তুমি এতো রাতে এখানে একা! ফাহিম বলে আচ্ছা এখন যদি আমি তোমার কোনো ক্ষতি করি তাহলে তুমি সমাজে মুখ দেখাবে কিভাবে? জেরিন বলে এটা কখনোই হবে না। কারন তুমি তো আমাকে ভালোবাসো। ফাহিম একসময় খেয়াল করে পাশের ঘরে একটু একটু আলো জ্বলছে। জেরিন তখন ফাহিমকে আরেকটা চুমো দিয়ে একপাশে সরে যায়। ফাহিম দেখে পাশের রুমে তার মা উঠেছে। তার মা দরজার বাহিরে ফাহিমকে ডাকছে। ফাহিম,,, এই ফাহিম। এতো রাতে তুই কার সাথে কথা বলছিস?__প্রিয় পাঠক/পাঠিকা বলছিলাম এতোক্ষন "কালোজাদু" গল্পটির কথা। গল্পটির দ্বিতীয় পর্ব আসবে আজ রাত ঠিক নয়টায়। নিয়মিত গল্প পড়তে ভৌতিক গল্প website ফলো করে সাথেই থাকুন।

No comments:

Post a Comment