Thursday, April 25, 2024

Md Sazu Mia


 

মেয়েটি সজোড়ে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে, মেয়ে মানুষ দেখলেই বুঝি হাত ধরতে মন চায়! ফাহিম অনেক লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। এইতো সামনেই জেরিন। দৌড়ে সেখানে গিয়ে দেখে জেরিন দাড়িয়ে আছে। ফাহিম জিজ্ঞেস করে তুমি এতোক্ষন কোথায় ছিলে? আমি তোমাকে কতক্ষণ যাবত খুৃঁজতেছি। জেরিন বলে আমি তো এখানেই ছিলাম।কয়েকটা কুকুর দেখে আমি ভয় পেয়ে গিয়েছিমাম।আমি কুকুর দেখে ভয় পাই। তাই দৌড়ে পাশের একটা বাসার আড়ালে লুকিয়ে ছিলাম। কুকুুরগুলো চলে গেলে আমি সেখান থেকে বের হয়ে আসি। ফাহিম বলে আর এদিকে আমি সেই কখন থেকে তোমাকে হন্যে হয়ে খুঁজছি। এই নাও আইসক্রিম খাও বলতেই হাতের দিকে তাকিয়ে দেখে আইসক্রিম গলে পানি হয়ে মাটিতে পরেছে। জেরিন বলে থাক আজ আর আইসক্রিম খাবো না। চলো এখন বাড়িতে চলে যাই। ফাহিম বলে তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি?জেরিন বলে তা লাগবে না আমি একাই যেতে পারবো। _প্রিয় পাঠক/পাঠিকা বলছিলাম এতোক্ষন "কালোজাদু" গল্পটির কথা। গল্পটির দ্বিতীয় পর্ব আসবে আজ রাত ঠিক নয়টায়। নিয়মিত গল্প পড়তে ভৌতিক গল্প website  ফলো করে সাথেই থাকুন।

No comments:

Post a Comment