Thursday, April 25, 2024
Md Sazu Mia
এই তো সেদিন দুপুর বেলা, প্রচন্ড গরমে হাওয়া খেতে পুকুর পাড়ে গিয়ে বসে ছিলাম। সামনেই শাক_সবজির বাগান। বিদ্যুৎ নেই তাই পুকুরপাড়ে গিয়ে বসে আছি।
মাঝেমধ্যে দুই একটা সেলফিও নিচ্ছি।
হঠাৎই দেখি পাশের বাড়ির দুজন লোক মাছ ধরার জাল (হাতে জাল নিয়ে ধাক্কা দিয়ে মাছ ধরা হয়) নিয়ে আমাদের পুকুরে নেমে যাচ্ছে।
আমি অবাক হয়ে তাদের দিকে তাকায়। আজব তো! লোকদুটি এই ভর_দুপুরবেলা পুকুরে কি করছে।
আমি মনে কৌতুহল নিয়ে সেখানে গিয়ে দাড়ায়। দেখি একজন লোক হাতে মাটির পাতিল নিয়ে দাড়িয়ে আছে। অন্যজন পানিতে নেমে জাল দিয়ে কি যেন করছে।
পরক্ষণেই জাল হাতে লোকটি পুকুর পাড়ে উঠে আসে।
জালের গায়ে লেগে থাকা পানি মাটির পাতিলে ঢালছে।
এটা দেখে আমি আরো অবাক হয়। বেপার কি! এরা জাল নিয়ে পুকুরে আসলো অথচ কোনো মাছ না ধরে জালের গায়ে লেগে থাকা পানি মাটির পাতিলে নিয়ে নিল।
আমি কৌতুহলবশত তাদের জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা জাল দিয়ে এটা কি করছেন।
আর জালের গায়ে লেগে থাকা পানি দিয়ে কি করবেন?
তারা কেউই আমার কথার জবাব দেয়নি। তাতে আমি আরো অবাক হয়ে যায়। লোকগুলো তো আমার প্রতিবেশী।
তারা সবসময়ই আমাদের সাথে কথা বলে। তাহলে ঠিক এই মুহুর্তে কেন আমার সাথে কথা বললো না। তারা দ্রুত আমার কাছ থেকে তাদের বাড়িতে চলে গেল।
আমি কিছুই বুঝতে পারলাম না। কেন তারা এমনটা করলো। সেদিন রাতে খেতে বসেছি। তখন এই বেপারটা আমার মাকে জানায়। আমার মা যা বললো তাতে আমি আরো অবাক হলাম।
ঐ লোক দুটো থেকে একজনের বউকে নাকি কিছু একটা ভর করেছে।
আর তার বউ নাকি অস্বাভাবিক আচরণ করছে। এটা শুনে আমি কৌতুহল নিয়ে জিগ্যেস করি তাহলে পুকুরের পানি দিয়ে কি করবে? তখন মা বলে কবিরাজ কয়েকটি পুকুর থেকে পানি সংগ্রহ করে নিয়ে যেতে বলেছে।
আর পানি সংগ্রহ করার সময় কারো সাথে কথা বলতে নিষেধ করেছে।
আমি মাকে জিজ্ঞেস করি ঐ লোকের বউ কেমন আচরণ করে? মা বলে তার বউ নিজের মাথার চুল নিজেই ছিড়তে থাকে। আর সমানে হাসে।
আরো কিছু কথা শুনি। পরদিন শুনতে পায় তারা নাকি শহরে চলে গেছে। তাই আর কিছু জানতে পারিনি।
এটা কিছুদিন আগে আমার সামনেই হয়েছে।
এটা কোনো গল্প বা কাহিনী নয়। আমি ভৌতিক গল্প লিখি তবে গ্রামের মানুষের এমন কর্মকান্ড দেখে সেদিন সত্যিই অবাক হয়েছিলাম। এখনো গ্রামের অধিকাংশ মানুষ মনেপ্রানে এসব বিশ্বাস করে।
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment