Thursday, April 18, 2024

Md Sazu Mia

থলের ভেতর যে ইলিশ মাছটি আছে, আমাকে দিয়ে দাও আমি চলে যাই। আমার আবার খুব খিদে পেয়েছে। বাবা তখন লোকটির পাশের দিকে তাকাতেই অবাক হয় ও ভয় পেয়ে যায়। আর তখনি বাবা খুবই ভয় পেয়ে যায়। তিনি দেখেন লোকটির পায়ে কোনো আঙ্গুল নেই। আর সেটার পা দুটোই ঠিক উল্টো দিকে ঘোরানো। এটা দেখে তো বাবা বুঝে যায়,এটা তো মানুষ না। খারাপ কোনো কিছু হবে। যে কিনা মানুষের রূপ ধারন করে আমার কাছে এসেছে। বাবা তখন আর কিছু না বলে মাছ বের করে আর বলতে থাকে,মিয়া তোমার জন্যই তো মাছটি কিনেছি। তুমি এসেছো ভালো হয়েছে। এই নাও মাছটি ধরো। লোকটি মূহূর্তের মধ্যেই বলতে থাকে যাক ভালোই হয়েছে। ভালোই ভালো মাছটি দিয়েছিস। নয়তো তোর ঘাড় ম*ট*কে দিতাম।
আমি খুবই ভয় পেয়ে যাই সাথে অবাক হই। কিভাবে এই মহিলাটি এখানে এলো! এটা তো আমার স্বপ্নে দেখা সেই ভয়ানক মহিলাটি। নাকি আমি আবারও স্বপ্ন দেখছি। গায়ে একটা চিমটি কেটে উফ্্্ ব্েথায় আতকে উঠি। তাহলে তো আমি স্বপ্ন দেখছি না। সত্যি আমি তখন ভয় পাই। তখন সবাইকে ডেকে বিষয়টি নিয়ে কথা বলি। তারা সবাই বিষয়টি হাসাহাসি করে উড়িয়ে দেয়। কেউ পাত্তা দেয়নি। কিছুদূর যাবার পর আমি মহিলাটিকে আবারো রাস্তার পাশে দাড়িয়ে থাকতে দেখি। মনে হচ্ছে কিছু একটা বলতে চেষ্টা করছে। আমি তাদের সবাইকে বলি দেখ কিছুক্ষণের মধ্যেই গাড়ির সামনে রাস্তায় একটি বয়স্ক মহিলা কে দেখতে পাবি। কিন্তু কিছুদূর যাবার পর রাস্তায় কোনো মহিলার দেখা মেলেনি। মহিলার এ*ক্সি*ডে*ন্ট হবে তো দূরের কথা।

No comments:

Post a Comment