বাড়িটিতে নাকি আত্মাদের বসবাস!!! তাহলে কি সেই লোক ও তার স্ত্রী কি সত্যি কোনও আত্মা ছিল! এটা ভাবতেই আমার গায়ে কাটা দিয়ে উঠে। সর্বনাশ আমরা কোথায় এসে উঠলাম!!! এর উপর আবার বিউটি খুব অসুস্থ। তার শরীর খুবই খারাপ, ডাক্তার দেখাতে হবে নয়তো বিপদ। তাই কি করি, বিউটিকে হাসপাতালে নেওয়ার জন্য সেলিম ও কেয়াকে নিয়ে আমরা চারজন বেরিয়ে পরি। আমরা চারজন হাসপাতালের উদ্দেশ্যে বিউটিকে ধরে রাস্তায় গিয়ে দাঁড়াই। কিন্তু না, কোথাও কোনো গাড়ি পাচ্ছি না। পরে একটা গাড়ি পেলে সেই গাড়িতে বিউটি ও আমরা চড়ে বসি। গাড়িটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের রাস্তাটি জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে। আর গাড়িটি ঠিক সেখানে এসেই থেমে যায়। আমার খুবই রাগ হয়। এই অসময়েই গাড়িটি নষ্ট হওয়া লাগে। রাগে ক্ষোভে ড্রাইভারকে জিজ্ঞেস করি, গাড়ির কি হয়েছে? ড্রাইভার বলে গাড়ি তো ঠিকই ছিল। হঠাৎ করেই কি যে হয়ে গেল। ড্রাইভার গাড়িতে কি সমস্যা হয়েছে তা দেখার চেষ্টা করছে। গাড়ির সবকিছুই তো ঠিক আছে। তবুও গাড়ি চলছে না। আমি আশেপাশে ভালোভাবে দেখতে থাকি কোনও গাড়ি আসে কিনা। হঠাৎই আমি ও সেলিম দেখি জঙ্গল থেকে সাদা কাপড় পড়িহিত কি যেন আস্তে আস্তে আমাদের দিকেই আসছে।___প্রিয় পাঠক/পাঠিকা বলছিলাম এতোক্ষন "ভূত আছে ভূত নেই" গল্পটির কথা। এটা গল্পের আপডেট মাত্র। ভয়ঙ্কর এই গল্পটি আসবে আজ রাত ঠিক নয়টায়। নিয়মিত গল্প পড়তে ভৌতিক গল্প পেইজটি ফলো করে সাথেই থাকুন।
No comments:
Post a Comment