Md Sazu Mia - Md Sazu Mia
SUBTOTAL :

Follow Us

Md Sazu Mia

Md Sazu Mia

Short Description:

Product Description





শুনেছি পরিত্যক্ত বাড়িতে নাকি ভয়ানক সব আত্না ঘুরে বেড়ায়। রাজু ও ফাহিম আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। এই বিকেল বেলায় জায়গাটা কেমন যেন জনশূন্য হয়ে গেল। কেমন যেন ভূতুরে একটা পরিবেশ বিরাজ করছে। তারা হাটতে হাটতে সামনে একটা পুরনো বাড়ি দেখতে পায়। দুজনেই বাড়িটির কাছে যায়। বাড়িটি অনেক দিনের পুরনো। দেয়ালের অনেক জায়গায় শেওলা পরে আছে। লতাপাতা বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ধরেছে। তারা বাড়িটির পেছনের দিকে গিয়ে দেখে চারপাশে নিরব শোনশান পরিবেশ। আশেপাশে কোথাও কাওকেই দেখা যাচ্ছে না। সূর্যটা পশ্চিম আকাশে শেষ প্রান্তে হেলে পরছে। মানে কিছুক্ষণের মধ্যেই এখানে সন্ধ্যা হতে চলেছে। তারা দুজন আরো সামনে এগোলেই দেখতে পায় দুজন লোক তাদের দিকেই আসছে। ফাহিম বলে দোস্ত বেপারটা কেমন না, এই সময় এখানে কেউই নেই। এই দুজন লোক এখানে কি করছে। তাদের মতলব টা কি? কিছুক্ষণের মধ্যেই মোক দুটি তাদের কাছেই চলে আসে। লোক দুজন বলতে থাকে কিরে তোরা এই সন্ধাবেলা এখনে কি করছিস? রাজু বলে আমরা এখানে ঘুরতে এসেছি। তো ভালো কথা, তোরা কয়জন এসেছিস? রাজু বলে আমরা দুজনেই এসেছি। তখন লোক দুইটা বলতে থাকে হাহাহা তোরা দুজন ঠিক জায়গায় এসেছিস। এখন ভালোই ভালো যা আছে সবকিছু বের করে দে নইলে দেখছিস এইযে দা। একটা কো*প দিলে আর কো*প দেওয়ার জায়গা থাকবে না।লোকটির কথা শুনে ফাহিম ভয়ে কাঁপছে। রাজু কিছু না ভেবে একটি লোককে প্রচন্ড জোরে লা*থি মে*রে ফেলে দেয়। রাজু বলে ফাহিম পালা এখান থেকে। তারা দুজনেই প্রানপনে দৌড়াতে থাকে। পেছন ফিরে দেখে এখনো সেই লোক দুজন তাদের পিছু তাড়া করছে।তারা আরো দৌড়াতে থাকে,একসময় দৌড়াতে দৌড়াতে তারা আরেকটি পুরনো বাড়ির সামনে চলে আসে। -প্রিয় পাঠক/পাঠিকা বলছিলাম এতোক্ষন "কুয়োর ভেতর আত্মা" গল্পটির কথা। ভয়ঙ্কর এই গল্পটি আসবে আজ রাত ঠিক নয়টায়। এটা গল্পের আপডেট মাত্র। নিয়মিত গল্প পড়তে ভৌতিক গল্প ফলো করে সাথেই থাকুন।

0 Reviews:

Post Your Review